বোকো হারামের হামলায় নিহতের সংখ্যা ১৫০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাইজেরিয়ার সহিংসতাকবলিত বোর্নো প্রদেশের বাগা শহরে গত সপ্তাহের জঙ্গি হামলায় নিহতের সংখ্যা দেড় শর বেশি হবে না। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় গত সোমবার এ কথা বলেছে। খবর এএফপির।
নাইজেরিয়ার কট্টর ইসলামপন্থী গোষ্ঠী বোকো হারাম গত ৩ থেকে ৭ জানুয়ারি উত্তর-পূর্বাঞ্চলীয় বোর্নো প্রদেশের বাগা শহরে ভয়াবহ হামলা চালায়। এরপর সেনাবাহিনী সেখানে প্রতিরোধ গড়ে তোলে। টানা চার দিনে সেখানে কমবেশি দুই হাজার লোক নিহত হয় বলে স্থানীয় কর্মকর্তারা তখন দাবি করেছিলেন।
প্রতিরক্ষা মন্ত্রণালয় এখন বলছে, শহরটিতে নিহত লোকের সংখ্যা কোনোমতেই দেড় শর বেশি হবে না। এর মধ্যে আবার‘অনেক হামলাকারী সন্ত্রাসী’ও রয়েছে। হতাহতের সংখ্যার ব্যাপারে স্থানীয় কর্মকর্তারা ‘অতিরঞ্জন’ করেছেন।