বোকো হারামের 'ঘাঁটি ধ্বংস'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাইজেরিয়ার সেনাবাহিনী সে দেশের গভীর জঙ্গল সামবিসা অরণ্যে বোকো হারামকে পরাস্ত করেছে বলে দাবি করেছেন প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি। বুহারি বলেন, উত্তর-পশ্চিমাঞ্চলের বোর্নো প্রদেশের সামবিসা বনে বোকো হারামের সর্বশেষ ঘাঁটি ছিল ‘ক্যাম্প জিরো’। গতকাল শনিবার এক বার্তায় তিনি বলেন, ‘সন্ত্রাসীরা এখন পালিয়ে বেড়াচ্ছে। তাদের গা-ঢাকা দেওয়ার কোনো জায়গা আর অবশিষ্ট নেই। আমি সেনাসদস্যদের প্রতি আহ্বান জানাচ্ছি, তাঁদের অভিযানের মাত্রা অব্যাহত রাখার জন্য, সন্ত্রাসীদের বিচারের আওতায় আনার জন্য।’