বোকো হারামের ৮৬ জঙ্গি নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্যামেরুনের সেনাবাহিনীর সঙ্গে জঙ্গি সংগঠন বোকো হারামের সংঘর্ষে ৮৬ জঙ্গি নিহত হয়েছে। সন্দেহভাজন এক হাজার ব্যক্তিকে আটক করা হয়। আজ মঙ্গলবার বার্তা সংস্থা এএফপির খবরে এ তথ্য জানানো হয়েছে।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র দিদিয়ার বাদজেক জানান, গতকাল সোমবার নাইজেরিয়ার সীমান্তবর্তী ক্যামেরুনের ওয়াজা অঞ্চলে এ সংঘর্ষে ক্যামেরুনের পাঁচ সেনা নিহত হয়েছেন।
নাইজেরিয়াভিত্তিক জঙ্গি সংগঠন বোকো হারাম প্রতিবেশী ক্যামেরুন ও চাদে তাদের হামলার পরিধি বাড়িয়েছে। বোকো হারামের সঙ্গে সংঘর্ষে ২০০৯ সাল থেকে এ পর্যন্ত প্রায় ১৩ হাজার লোক প্রাণ হারিয়েছে।