বোমা মারার হুমকি দিয়ে উড়োজাহাজ ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাল্টার বিমানবন্দরে অবতরণ করানো ছিনতাই হওয়া লিবিয়ার উড়োজাহাজটির পাশে মাল্টার নিরাপত্তা বাহিনীর সদস্যরা। ছবি: রয়টার্স
মাল্টার বিমানবন্দরে অবতরণ করানো ছিনতাই হওয়া লিবিয়ার উড়োজাহাজটির পাশে মাল্টার নিরাপত্তা বাহিনীর সদস্যরা। ছবি: রয়টার্স

১১৮ জন যাত্রীসহ লিবিয়ার একটি উড়োজাহাজ ছিনতাই করা হয়েছে। উড়োজাহাজটি মাল্টায় অবতরণ করতে বাধ্য করেছে ছিনতাইকারীরা।

ছিনতাই হওয়া উড়োজাহাজটি মাল্টার বিমানবন্দরে। ছবি: রয়টার্স
ছিনতাই হওয়া উড়োজাহাজটি মাল্টার বিমানবন্দরে। ছবি: রয়টার্স
বিমানবন্দরে নিরাপত্তা বাহিনীর সদস্যদের ব্যস্ততা। ছবি: রয়টার্স
বিমানবন্দরে নিরাপত্তা বাহিনীর সদস্যদের ব্যস্ততা। ছবি: রয়টার্স

লিবিয়ার স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, লিবিয়ার অভ্যন্তরীণ রুটের এয়ারবাস এ৩২০-এর গন্তব্য পরিবর্তন করে সেটি মাল্টায় নিয়ে যাওয়া হয়েছে। উড়োজাহাজটি আফ্রিকিয়াহ এয়ারওয়েজের। এয়ারওয়েজ কর্তৃপক্ষ উড়োজাহাজ ছিনতাইয়ের বিষয়টি নিশ্চিত করেছে। মাল্টার প্রধানমন্ত্রী বলছেন, উড়োজাহাজটি সম্ভবত ছিনতাই করা হয়েছে।
বিভিন্ন গণমাধ্যমের প্রাথমিক প্রতিবেদনে বলা হয়, দুজন ছিনতাইকারী এ ঘটনায় জড়িত। তারা উড়োজাহাজটি বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেয়।
মাল্টা আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ এক টুইটার বার্তায় বলেছে, ওই বিমানবন্দরে বেআইনিভাবে একটি উড়োজাহাজ অবতরণ করানো হয়েছে। মাল্টার প্রধানমন্ত্রী জোসেফ মাসকাট বলেছেন, দেশটির নিরাপত্তা বাহিনী বিমানবন্দরে উড়োজাহাজটি ঘিরে রেখেছে।
ঘটনাস্থলে থাকা বার্তা সংস্থা রয়টার্সের একজন ফটোসাংবাদিক বলেছেন, তিনি বিমানবন্দরে সেনাসদস্য ও বিশেষ বাহিনীর বেশ কিছু গাড়ি দেখেছেন।
অারও পড়ুন :
 লিবিয়ার উড়োজাহাজ ‘ছিনতাই’, মাল্টায় অবতরণ