প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তিউনিসিয়ায় আরেকটি বড় ধরনের সন্ত্রাসী হামলা হওয়ার আশঙ্কা খুব বেশি—এ সতর্কতা উচ্চারণ করে ব্রিটিশ সরকার সে দেশের পর্যটকদের ফিরে আসার আহ্বান জানিয়েছে। খবর বিবিসির।
গত ২৬ জুন তিউনিসিয়ার সুস সমুদ্রসৈকতে জঙ্গি হামলায় ৩৮ জন নিহত হয়। এর মধ্যে ৩০ জনই ছিল ব্রিটিশ নাগরিক।
ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরের নির্দেশে নাগরিকদের তিউনিসিয়া ছাড়ার পরামর্শ দিয়ে বলা হয়, ওই ঘটনার পর নেওয়া নিরাপত্তাব্যবস্থা পর্যাপ্ত নয়।
যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর বলছে, তাদের কাছে হামলার ‘নতুন অথবা সুনির্দিষ্ট’ কোনো হুমকি নেই। তবে গোয়েন্দাদের তথ্যমতে, আবার কোনো হামলার বড় ধরনের আশঙ্কা রয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হ্যামন্ড বলেছেন, তিউনিসিয়ার পর্যটন এলাকার নিরাপত্তা আরও জোরদার করতে হবে।