প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংবিধান লঙ্ঘনের ঘটনায় ব্যাপক চাপের মুখে থাকা দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা আগামী আগস্টে অনুষ্ঠেয় নির্বাচনে তাঁর দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের (এএনসি) পক্ষে ভোট চেয়েছেন। গতকাল শনিবার দলের নির্বাচনী ইশতেহার প্রকাশনা অনুষ্ঠানে জুমা বলেন, তাঁর দলের পক্ষে ভোট দেওয়া মানে হবে সংবিধানের পক্ষে ভোট দেওয়া। ঐক্য, গণতন্ত্র, বর্ণবাদবিরোধী, সমৃদ্ধ দক্ষিণ আফ্রিকার পক্ষে ভোট দেওয়া। নিজের বাড়ি সংস্কারকাজে সরকারি তহবিল ব্যবহার নিয়ে তিনি বলেন, ‘আমি জেনে-বুঝে কিংবা স্বেচ্ছায় সংবিধান লঙ্ঘন করিনি। তবে এই ঘটনায় তীব্র ক্ষোভ ও ভ্রান্তির কারণে ব্যক্তিগত ও দলের পক্ষ থেকে ক্ষমা চাইছি।’
রয়টার্স