মরিয়ম ইতালিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলাম ধর্ম ত্যাগ করায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল সুদানি নারী মরিয়ম ইয়াহিয়া ইবরাহিমকে। পরে অবশ্য তাঁর দণ্ডাদেশ রহিত করা হয়। গতকাল বৃহস্পতিবার মরিয়ম পরিবারসহ সুদান ছেড়ে ইতালি পাড়ি দিয়েছেন। মুসলিম বাবা ও খ্রিষ্টান মায়ের সন্তান মরিয়ম ইসলাম ত্যাগ করায় সুদানের আইন অনুযায়ী তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। পরে বিশ্বজুড়ে নিন্দা শুরু হলে মৃত্যুদণ্ড বাতিল করে সুদান সরকার। মরিয়মের স্বামীও খ্রিষ্ট ধর্মের অনুসারী ও মার্কিন নাগরিক। সুদানের একজন সরকারি কর্মকর্তা মরিয়মের দেশ ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
বিবিসি