মারা গেছেন ম্যান্ডেলার সেই আইনজীবী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ণবাদবিরোধী আন্দোলনের অবিসংবাদী নেতা দক্ষিণ আফ্রিকার প্রয়াত প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার মামলা পরিচালনাকারী আইনজীবী জোয়েল জফে আর নেই। তিনি ৮৫ বছর বয়সে গত রোববার লন্ডনে শেষনিশ্বাস ত্যাগ করেন।

যে মামলায় অভিযুক্ত সাব্যস্ত করে কিংবদন্তির নেতা ম্যান্ডেলাকে যাবজ্জীবন দণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছিল, সেই মামলা পরিচালনা করেছিলেন জোয়েল জফে।

জোয়েল জফে ছিলেন ঐতিহাসিক ‘১৯৬৩-৪ রিভোনিয়া ট্রায়াল’-এ ম্যান্ডেলার পক্ষের আইনজীবী দলের সদস্য। তখন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অন্তর্ঘাতমূলক তৎপরতায় যুক্ত থাকার অভিযোগে এ বিচারের মাধ্যমে ম্যান্ডেলাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছিল।

বর্ণবাদবিরোধী আন্দোলনের নেতৃস্থানীয় কর্মী পিটার হাইন বলেন, অনুকরণীয় ব্যক্তিত্ব জোফে মানবাধিকার রক্ষায় সবার পাশে দাঁড়িয়েছেন।