প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মালি সরকার ও জাতিসংঘ গত রোববার মালিকে ইবোলামুক্ত ঘোষণা করেছে। ৪২ দিন দেশটিতে কোনো ইবোলা আক্রান্ত ব্যক্তি পাওয়া না যাওয়ায় এ ঘোষণা দেওয়া হয়। স্বাস্থ্যমন্ত্রী ওসমান কোন রাষ্ট্রীয় টেলিভিশনে জানান, ইবোলা আক্রান্ত সর্বশেষ ব্যক্তি ৬ ডিসেম্বর হাসপাতাল ছাড়েন। এরপর আর কোনো নতুন রোগী পাওয়া যায়নি। মন্ত্রী বলেন, ‘আমি আজ মালিকে ইবোলা ভাইরাসমুক্ত ঘোষণা করছি।’ সম্প্রতি পশ্চিম আফ্রিকার দেশগুলোতে ইবোলার সংক্রমণ কিছুটা কমেছে বলে বলা হচ্ছে। এখন পর্যন্ত ৮ হাজার ৪২৯ জনের মৃত্যু হয়েছে প্রাণঘাতী এই রোগে। বিবিসি