প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মালির পশ্চিমাঞ্চলীয় একটি শহরে গত শনিবার হামলা চালিয়েছে সন্দেহভাজন জঙ্গিরা। এতে তিন সেনা ও আট জঙ্গির মৃত্যু হয়েছে। মালির সেনাবাহিনী বলেছে, হামলাকারীরা ছিল মূলত জাতিগত পেউল গোষ্ঠীর ইসলামপন্থী যোদ্ধারা। তাদের সঙ্গে আল-কায়েদার সখ্য রয়েছে বলে মনে করা হয়। সন্দেহভাজন জঙ্গিরা শনিবার স্থানীয় সময় ভোর পাঁচটার দিকে মৌরতানিয়ার সীমান্তসংলগ্ন নারা শহরে হামলা চালায়। পরে মালির নিরাপত্তা বাহিনী হামলাকারীদের প্রতিহত করে। ২০১২ সালে তুরেগ বিদ্রোহীদের নেতৃত্বে অভ্যুত্থান ঘটার পর থেকেই অশান্ত রয়েছে মালি।
রয়টার্স