মালির জঙ্গি মাহদির নয় বছরের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আহমদ আল ফাকি আল মাহদি
আহমদ আল ফাকি আল মাহদি

মালির টিমবাকটুর ঐতিহাসিক স্থাপনা ধ্বংসের দায়ে জঙ্গি সংগঠন আনসার দীনের নেতা আহমদ আল ফাকি আল মাহদিকে নয় বছরের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ আদালত।
দণ্ডিত আল মাহদি স্বীকার করেছেন, ২০১২ সালে আনসার দীনের বিদ্রোহীরা টিমবাকটু দখল করে নেওয়ার পর তাঁর নেতৃত্বে সাধকদের সমাধিসৌধসহ সেখানকার অনেক ঐতিহাসিক স্থাপনা ধ্বংস করে। স্থাপনাগুলোর অধিকাংশ চতুর্দশ শতাব্দীর। আল মাহদিকে বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) সোপর্দ করা হয়। সম্প্রতি তিনি কৃতকর্মের জন্য অনুশোচনা প্রকাশ করেন।
এই প্রথম বিশ্বের কোনো ঐতিহাসিক নিদর্শন ধ্বংস করাকে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে গণ্য করে আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচার হয়।