মুগাবের হুঁশিয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রবার্ট মুগাবে
রবার্ট মুগাবে

জিম্বাবুয়ের দীর্ঘদিনের স্বৈরশাসক রবার্ট মুগাবে তাঁর বিরুদ্ধে বিক্ষোভকারীদের সতর্ক করে দিয়ে বলেছেন, সে দেশে কোনো আরব বসন্ত হবে না। কয়েক দিন ধরে প্রেসিডেন্ট মুগাবের শাসনের বিরুদ্ধে বড় ধরনের প্রতিবাদ চলছে। শুক্রবার পুলিশ বিক্ষোভকারীদের বিরুদ্ধে কাঁদানে গ্যাস প্রয়োগ ও লাঠিচার্জ করার পর মুগাবে ওই হুঁশিয়ারি দিলেন। ২০১৮ সাল নাগাদ নির্বাচনী সংস্কার আনার দাবিতে শুক্রবার বিরোধীদের ডাকা সমাবেশের স্থান বন্ধ করে দেয় পুলিশ। সে বছরই ৯২ বছর বয়সী আবার প্রেসিডেন্ট হওয়ার জন্য নির্বাচনে লড়বেন। কয়েক দশক ধরে ক্ষমতায় থাকা মুগাবে টিভিতে প্রচারিত বক্তব্যে বলেন, ‘তারা ক্ষমতায় যাওয়ার জন্য রাজপথে টায়ার পোড়াচ্ছে। ভাবছে আরব বসন্তে যা ঘটেছিল, তা এ দেশেও ঘটবে। তবে আমরা বলতে চাই, এমনটি এ দেশে হবে না।’
এএফপি