মোগাদিসুতে আত্মঘাতী হামলায় নিহত ১৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে বিমানবন্দর–সংলগ্ন জাতিসংঘ ও আফ্রিকান ইউনিয়নের (এইউ) দুটি ভবনের কাছে আজ মঙ্গলবার দুটি আত্মঘাতী হামলা চালানো হয়েছে। এতে অন্তত ১৩ জন নিহত হয়।
সোমালিয়াভিত্তিক জঙ্গিগোষ্ঠী আল-শাবাব এই হামলার দায় স্বীকার করেছে।
পুলিশ কর্মকর্তা বিশার আবদি গেদি বলেন, দুটি হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছে। দুটি বিস্ফোরণের মধ্যে একটি ছিল গাড়িবোমা হামলা। এ হামলায় চালানো হয় একটি নিরাপত্তাচৌকির কাছে। অন্য হামলাটি হয়েছে জাতিসংঘ অফিস ভবনের প্রাঙ্গণের কাছে।
আফ্রিকান মিশনের মুখপাত্র জো কিবেত এএফপিকে বলেন, ‘সকাল নয়টার দিকে আমাদের একটি ফটকের বাইরে একটি বিস্ফোরণ ঘটে। এটি অনেকটা হামলার মতোই ছিল। তাদের লক্ষ্য ছিল হামলা। এখন পরিস্থিতি শান্ত আছে। আমাদের কর্মীরা এ নিয়ে কাজ করছেন।’