মোজাম্বিকে তেলবাহী ট্রাকে বিস্ফোরণে নিহত ৭৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আফ্রিকার দক্ষিণাঞ্চলীয় দেশ মোজাম্বিকে জ্বালানি তেলবোঝাই একটি ট্রাক বিস্ফোরিত হয়ে কমপক্ষে ৭৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে ১১০ জন।
গত বৃহস্পতিবার বিকেলে সীমান্তবর্তী টেট প্রদেশের এক গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
রেডিও মোজাম্বিকের খবরে বলা হয়, বিস্ফোরণস্থলে ছড়িয়ে-ছিটিয়ে দগ্ধ লাশ পড়ে থাকতে দেখা যায়। সরকারি এক বিবৃতিতে বলা হয়, দুর্ঘটনায় শতাধিক লোক আহত হয়। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। ওই বিবৃতিতে আরও জানানো হয়, স্থানীয় লোকজন ট্রাকটি থেকে পেট্রল নেওয়ার চেষ্টা করার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে একটি সূত্র বলছে, তেলবাহী ট্রাকটি দুর্ঘটনায় পড়ে অচল হয়ে গিয়েছিল। কয়েকটি প্রতিবেদনে বলা হয়, ট্রাকের চালক গ্রামবাসীর কাছে তেল বিক্রি করতে চাইছিলেন।
উল্লেখ্য, ডলারের বিপরীতে মুদ্রার দাম পড়ে যাওয়ায় মোজাম্বিক সরকার সম্প্রতি জ্বালানি তেলের দাম বাড়ায়।