মোজাম্বিকে তেলের ট্রাকে বিস্ফোরণ, নিহত ৭৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোজাম্বিকে জ্বালানি তেলের ট্রাকে বিস্ফোরণের ঘটনায় ৭৩ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার দেশটির সরকারের পক্ষ থেকে এ কথা জানানো হয়। এ ঘটনায় প্রায় শতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে।

মোজাম্বিকের সরকারের বরাত দিয়ে রয়টার্সের খবরে বলা হয়েছে, ‘পশ্চিম মোজাম্বিকের টেটে প্রদেশের ছোট্ট একটি গ্রামে পেট্রলের ট্রাকে বিস্ফোরণ ৭৩ জন নিহত হয়েছেন।

সরকারের বিবৃতির বরাত দিয়ে এএফপির খবরে বলা হয়, ‘গ্রামের লোকজন ট্রাক থেকে পেট্রল নেওয়ার সময় এ ঘটনা ঘটে।’ সরকারের ওই বিবৃতিতে আরও বলা হয়, আহতদের স্থানীয় টেটে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মোজাম্বিকের তথ্য মন্ত্রণালয়ের পরিচালক জোয়াও মানাসিস এএফপিকে বলেন, ট্রাকে পেট্রল বিক্রির সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে না কি স্থানীয় লোকজনের অতর্কিত আক্রমণের কারণে ওই ঘটনা ঘটেছে-এ ব্যাপারে সরকার তদন্ত কমিটি গঠন করেছে।