মোম্বাসায় সংঘর্ষ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেনিয়ার মোম্বাসা নগরে একটি মসজিদ বন্ধের পরিপ্রেক্ষিতে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত একজনের মৃত্যু হয়েছে। কয়েক দিন আগে সহিংসতায় অন্তত চারজন নিহত হওয়ার পর বৃহস্পতিবার থেকে সোয়াফা মসজিদ বন্ধ রাখা হয়। পুলিশ বলছে, চরমপন্থীদের সঙ্গে যোগসূত্রের কারণে সোয়াফাসহ চারটি মসজিদ বন্ধ করে দেওয়া হয়। বুধবার সোয়াফা মসজিদে অভিযান চালিয়ে পুলিশ একটি গ্রেনেড, পেট্রলবোমা ও অন্যান্য অস্ত্র উদ্ধার করে। এ সপ্তাহের গোড়ার দিকে মোম্বাসাজুড়ে সোমালীয় জঙ্গি ইসলামপন্থী সংগঠন আল-শাবারের সঙ্গে যুক্ত বলে পরিচিত বিভিন্ন সংগঠনের বিরুদ্ধে অভিযান চালানো হয়।
বিবিসি