ম্যান্ডেলার সম্পত্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী আন্দোলনের প্রয়াত নায়ক নেলসন ম্যান্ডেলার রেখে যাওয়া সম্পত্তি নিয়ে বিরোধে জড়িয়েছেন তাঁর বিধবা স্ত্রী গ্রাসা ম্যাশেল ও সাবেক স্ত্রী উইনি মাদিকিজেলা ম্যান্ডেলা। ম্যান্ডেলার শৈশবের কুনু গ্রামের বিশাল বাড়িটি পেয়েছেন তাঁর বিধবা স্ত্রী গ্রাসা ম্যাশেল। গতকাল মঙ্গলবার প্রকাশিত এক সাক্ষাৎকারে উইনি বলছেন, মোজাম্বিকে ‘দুনিয়ার সম্পত্তি’ থাকতেও গ্রাসার ওই বাড়ি লাগবে কেন? গত অক্টোবরে তিনি ম্যান্ডেলার দানপত্রের (উইল) বিরুদ্ধে আইনি লড়াই শুরু করেন। ৭৮ বছর বয়সী উইনি দৈনিক ডেসপ্যাচ পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘তিনি যখন কারাগারে ছিলেন, তখন আমিই ওই জমি কিনেছিলাম। তৃতীয় বিয়ে করেছিলেন বলে তো আর আমার সম্পত্তি থেকে তাঁকে বের করে দিতে পারি না।’
এএফপি