ম্যান্ডেলার স্ত্রীর আপত্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী নেতা প্রয়াত নেলসন ম্যান্ডেলাকে নিয়ে একটি বই লিখেছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক ভেজায় রামলাকান। কিন্তু ওই বইয়ের কিছু বিষয় নিয়ে আপত্তি জানিয়েছেন ম্যান্ডেলার স্ত্রী গ্র্যাসা ম্যাসেল। গতকাল শুক্রবার তিনি ওই চিকিৎসকের বিরুদ্ধে মামলা ঠুকে দেওয়ার হুমকি দিয়েছেন।

১৮ জুলাই প্রকাশিত বইটিতে রামলাকান ম্যান্ডেলার জীবনের শেষ দিকটা তুলে ধরার পাশাপাশি ২০১৩ সালে তাঁর মৃত্যুর আগে সেবাশুশ্রূষা ও উত্তরাধিকার নিয়ে যে পারিবারিক অশান্তির সৃষ্টি হয়, তা তুলে ধরেন।

পারিবারিক এসব বিষয় প্রকাশ করায় ক্ষোভ প্রকাশ করে গ্র্যাসা ম্যাসেল বলেছেন, ‘বইটির লেখক ও প্রকাশকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া যায় কি না, সে পরামর্শ নিচ্ছি।’ তিনি লেখক রামলাকানের বিরুদ্ধে রোগীর গোপনীয়তা ফাঁস করে দেওয়ার অভিযোগ করেন।