প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আফ্রিকার শিশুদের ওপর মার্কিন ও ব্রিটিশ দুটি প্রতিষ্ঠানের তৈরি ম্যালেরিয়ার টিকা প্রয়োগে সবুজ-সংকেত মিলেছে। টিকাটি নিরাপদ ও কার্যকর বলে গতকাল শুক্রবার সুপারিশ করেছে ইউরোপীয় ওষুধ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (ইএমএ)। এর ফলে মশাবাহিত রোগটি প্রতিরোধে এই প্রথম কোনো টিকার চূড়ান্ত অনুমোদন পাওয়ার সম্ভাবনা জোরালো হয়েছে। যুক্তরাজ্যের ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান গ্ল্যাক্সোস্মিথক্লাইন (জিএসকে) এবং যুক্তরাষ্ট্রভিত্তিক পাথ ম্যালেরিয়া ভ্যাকসিন ইনিশিয়েটিভ যৌথভাবে আরটিএসএস বা মসকুইরিক্স নামের টিকাটি তৈরি করেছে। যুক্তরাষ্ট্রের বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন এ প্রকল্পে আংশিক অর্থায়ন করেছে। আর বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটির গুণগত মান যাচাই করে দেখেছে।
রয়টার্স