যুদ্ধাপরাধ অস্বীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইভরি কোস্টের সাবেক প্রেসিডেন্ট লরাঁ বাগবো যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন। নেদারল্যান্ডসের হেগে আন্তর্জাতিক অপরাধ আদালতে তাঁর বিচার শুরু হওয়ার পর তিনি এ দাবি করেন। অভিযোগ রয়েছে, ২০১০ সালে দেশটির গৃহযুদ্ধে তিনি যুদ্ধাপরাধ করেছিলেন। নির্বাচনে হারার পর তাঁর বিরুদ্ধে যুদ্ধাপরাধের বিচারের দাবি জোরেশোরে ওঠে। বিচারের শুরুতে কৌঁসুলিরা বলেন, বাগবো ছিলেন সহিংসতার ‘পরিকল্পনাকারী’। আদালত বাগবোকে অভিযোগের বিষয়ে প্রশ্ন করলে তিনি জবাব দেন, ‘আমি দায়ী নই’। ২০১০ সালে নির্বাচনে পরাজয়ের পরও বাগবো ক্ষমতা না ছাড়তে চাইলে আইভরি কোস্টে সংঘাত ছড়িয়ে পড়ে। এতে প্রায় তিন হাজার লোক নিহত হয়।
বিবিসি