প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দক্ষিণ আফ্রিকায় স্থানীয় নির্বাচনে রাজধানী প্রিটোরিয়ায় বিরোধী দল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের (ডিএ) কাছে হাড্ডাহাড্ডি লড়াইয়ে হেরে গেছে প্রেসিডেন্ট জ্যাকব জুমার ক্ষমতাসীন আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি)। শ্বেতাঙ্গ শাসন ও জাতিবিদ্বেষের অবসান ঘটিয়ে ১৯৯৪ সালে ক্ষমতায় আসার পর এবারই প্রথম কোনো নির্বাচনে এএনসি রাজধানীর ওপর থেকে নিজেদের নিয়ন্ত্রণ হারাল। ভোট গণনার প্রায় শেষ পর্যায়ে দেখা গেছে, ২১৪ আসনের শয়ানে মিউনিসিপ্যাল কাউন্সিলে ডিএ ৪৩ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছে ৯৩টি আসনে। আর ৪১ শতাংশ ভোট পেয়ে এএনসি দখল করেছে ৮৯টি আসন। শয়ানে মিউনিসিপ্যালের মধ্যেই পড়ে রাজধানী প্রিটোরিয়া। ফলে জয় পেলেও রাজধানীর নিয়ন্ত্রণ পেতে ডিএকে জোট গড়তে হবে।