রাজপথে চার সিংহ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাইরোবি ন্যাশনাল পার্ক থেকে বেরিয়ে যাওয়া চার সিংহের খোঁজে অভিযানে নেমেছেন ওয়াইল্ডলাইফ সার্ভিসের সদস্যরা। ছবি: এএফপি
নাইরোবি ন্যাশনাল পার্ক থেকে বেরিয়ে যাওয়া চার সিংহের খোঁজে অভিযানে নেমেছেন ওয়াইল্ডলাইফ সার্ভিসের সদস্যরা। ছবি: এএফপি

কে​নিয়ার রাজধানী নাইরোবির রাজপথে বিচরণ করছে চারটি সিংহ! বৃহস্পতিবার স্থানীয় সময় রাতে ন্যাশনাল পার্ক থেকে বেরিয়ে আজ শুক্রবার সকাল নাগাদ শহরে ঢুকে পড়ে সিংহ চারটি। এ ঘটনার পর কর্তৃপক্ষ নাইরোবির বাসিন্দাদের ঘর থেকে বের না হতে এবং সিংহ চারটিকে প্রতিরোধের চেষ্টা না করার আহ্বান জানায়। 

কেনিয়ার বন্যপ্রাণী সংরক্ষণ কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি ও এএফপির প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার রাতে নাইরোবির ন্যাশনাল পার্ক থেকে সিংহগুলো বেরিয়ে পড়ে। একপর্যায়ে সেগুলো নাইরোবি শহরের ‘খুবই ঘনবসতিপূর্ণ’ এলাকায় ঢুকে পড়েছে। নাইরোবির প্রধান কয়েকটি রাস্তায় সিংহগুলোকে দেখা গেছে।
কেনিয়া ওয়াইল্ডলাইফ সার্ভিসের কর্মকর্তা পল উদয়ো টুইটার বার্তায় সবাইকে সতর্ক করে দিয়ে বলেছেন, ‘সিংহ খুব বিপজ্জনক প্রাণী। মুখোমুখি হওয়া থেকে সতর্ক থাকুন।’
আকাশচুম্বী ভবনে ভরা ব্যস্ত নাইরোবির কেন্দ্র থেকে মাত্র সাত কিলোমিটার দূরেই ওই ন্যাশনাল পার্ক। ১১৭ বর্গ কিলোমিটার জুড়ে ছড়ানো এ উদ্যানে সিংহ ছাড়াও ঘুরে বেড়ায় মহিষ আর গন্ডারের দল। নাইরোবিতে সিংহ ঢুকে পড়ার ঘটনা এর আগেও ঘটেছে। আফ্রিকার সবচেয়ে দ্রুত বেড়ে চলা নগরগুলোর একটি নাইরোবি। জনপদটি যেভাবে বেড়ে চলেছে তাতে সিংহের চলাফেরার পথ ও শিকারের ক্ষেত্র ক্রমেই সংকুচিত হচ্ছে।