প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ আফ্রিকার কেপটাউন বিশ্ববিদ্যালয়ের (ইউসিটি) প্রাঙ্গণ থেকে ঔপনিবেশিক যুগের খনি ব্যবসায়ী ও রাজনীতিক সিসিল রোডসের মূর্তি সরিয়ে ফেলার পক্ষে ভোট দিয়েছে সেখানকার কাউন্সিল। শ্বেতাঙ্গদের নিপীড়নের প্রতীক হিসেবে পরিচিত ওই মূর্তিটির বিরুদ্ধে মাসব্যাপী বিক্ষোভের পর বিষয়টি নিষ্পত্তির জন্য গত বুধবার ওই ভোটের আয়োজন করা হয়। ব্রোঞ্জের তৈরি মূর্তিটি অপসারণের পর ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণ কর্তৃপক্ষের কাছে তুলে দেওয়া হবে। ইউসিটির বিবৃতি অনুযায়ী, মূর্তিটি গতকাল বৃহস্পতিবার সরিয়ে ফেলা হয়েছে। এএফপি