প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন সামরিক বাহিনী সোমালিয়ায় জঙ্গি সংগঠন আল-শাবাবের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। সংগঠনের নেতা আহমেদ আবদি গোদানসহ জ্যেষ্ঠ নেতাদের লক্ষ্য করে এসব হামলা চালানো হয় বলে মার্কিন সংবাদমাধ্যমের খবরে বলা হয়। এতে কেউ হতাহত হয়েছে কি না, সে ব্যাপারে কিছু জানা যায়নি। হামলার ব্যাপারে আল-শাবাবের কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট আল-শাবাব সোমালিয়ার দক্ষিণ ও মধ্যাঞ্চলের বিভিন্ন এলাকা নিয়ন্ত্রণ করছে।
বিবিসি