লিবিয়ায় সন্ত্রাসী হামলায় নিহত ১০
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিবিয়ার রাজধানী ত্রিপোলির বিলাসবহুল একটি হোটেলে গতকাল মঙ্গলবার সন্ত্রাসী হামলায় ১০ জন নিহত হয়েছে। সাধারণত কূটনীতিক ও ব্যবসায়ীরা ওই হোটেলে অবস্থান করে থাকেন। নিহত ব্যক্তিদের মধ্যে একজন যুক্তরাষ্ট্রের, একজন ফ্রান্সের, তিনজন এশিয়ার ও পাঁচজন লিবিয়ার নিরাপত্তারক্ষী রয়েছেন।
টাইমস অব ইন্ডিয়ার খবরে জানানো হয়, সমুদ্রের তীরবর্তী করিন্থিয়া হোটেলের গাড়ি রাখার স্থানে গাড়িবোমা বিস্ফোরিত হয়। এ সময় কয়েক ঘণ্টা ধরে চলা সংঘর্ষে দুই হামলাকারী নিহত হয়েছে। এ হামলার সঙ্গে আরও কেউ যুক্ত ছিল কি না, এ ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।
সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের এক বার্তায় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের ত্রিপোলি শাখা এ হামলার দায় স্বীকার করেছে। তবে স্থানীয় সশস্ত্র গোষ্ঠীগুলোও এ হামলা চালাতে পারে।