লিবিয়ায় আইএসের বিরুদ্ধে মার্কিন হামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিবিয়ায় আইএস-এর অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। লিবিয়ার জাতিসংঘ সমর্থিত সরকারের অনুরোধের পরিপ্রেক্ষিতে সেখানে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষার সদর দপ্তর পেন্টাগন।
আইএসের শক্ত ঘাঁটি বলে পরিচিত বন্দরনগরী সিরতে লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। লিবিয়ার প্রধানমন্ত্রী ফয়েজ আল সারাজ এক টেলিভিশন ভাষণে বলেন, এ হামলায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে।
লিবিয়ায় আইএসের ক্রমবর্ধমান শক্তি বৃদ্ধিতে পশ্চিমা দেশগুলোর উদ্বেগ বেড়েই চলেছে। এ অবস্থায় লিবিয়ার সরকারের সঙ্গে মার্কিন সামরিক শক্তি যুক্ত হয়ে এই প্রথম বিমান হামলা পরিচালিত হলো।