লিবিয়ায় দুই দূতাবাসে গাড়িবোমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে মিসর দূতাবাসের বাইরে একটি গাড়িবোমা বিস্ফোরণ ঘটেছে। এতে কেউ হতাহত না হলেও ভবনটির সামান্য ক্ষতি হয়েছে। খবর আল-জাজিরার।
নাম প্রকাশে অনিচ্ছুক লিবিয়ার এক নিরাপত্তা কর্মকর্তা জানান, গতকাল বৃহস্পতিবার সকালে মিসর দূতাবাসের কাছে গাড়িবোমা বিস্ফোরণের ঘটনার কিছুক্ষণ পর সংযুক্ত আরব আমিরাতের দূতাবাসের কাছ থেকেও একটি গাড়িবোমা চিহ্নিত করা হয়। বোমাটি কেন বিস্ফোরিত হয়নি, তা বোঝা যায়নি। এ ছাড়া বোমা হামলার প্রকৃত লক্ষ্যবস্তু কি কোনো বিশেষ কর্মকর্তা, নাকি দূতাবাস ভবন, তাও স্পষ্ট নয়।
ত্রিপোলিতে এ দুটি দেশের দূতাবাসসহ অধিকাংশ কূটনৈতিক মিশন, বিদেশি ও আন্তর্জাতিক সংগঠনের কার্যালয় কয়েক মাস ধরে বন্ধ রয়েছে।