লিবিয়ায় পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে হামলা, বহু হতাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ার পশ্চিমাঞ্চলের একটি পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে আজ বৃহস্পতিবার বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে ব্যাপক হতাহত হয়েছে বলে স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে।

আন্তর্জাতিক সম্প্রদায় স্বীকৃত লিবিয়ার সরকারের নিয়ন্ত্রণাধীন জাতীয় সংবাদ সংস্থা এলএএনএ-এর খবরে বলা হয়েছে, ট্রাকে করে বোমা হামলার ওই ঘটনায় কমপক্ষে ১৫ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছে।

তবে দেশটির অন্য সংবাদমাধ্যমগুলো বলছে, ওই হামলায় কমপক্ষে ৫০ জন নিহত এবং ১২৭ জন আহত হয়েছে।

তাৎ​ক্ষণিকভাবে ​হামলার দায় কেউ স্বীকার করেনি।

লিবিয়ায় জাতিসংঘের দূত মার্টিন কোবার টুইটে বলেছেন, এটি আত্মঘাতী হামলা। তিনি বলেন, ‘আমি এই হামলার তীব্র নিন্দা জা​নাচ্ছি। সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে একজোট হতে লিবিয়াবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।’