প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরীক্ষার পর্যায়ে থাকা ইবোলার প্রতিষেধক জিম্যাপ শতভাগ কার্যকর প্রমাণিত হয়েছে। বানরের ওপর পরীক্ষামূলক প্রয়োগে এই ফল পাওয়া গেছে। এমনকি ইবোলায় আক্রান্ত হওয়ার বেশ পরেও তা কাজ করে। পশ্চিম আফ্রিকায় আতঙ্ক ছড়িয়ে দেওয়া মারাত্মক ভাইরাসঘটিত রোগ ইবোলার প্রতিষেধকের ওপর এ গবেষণার তথ্য প্রকাশিত হয়েছে নেচার পত্রিকায়। গবেষকেরা একে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে আখ্যায়িত করছেন।
বিবিসি