শেষ বিয়ে বাকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা (৭২) আবারও বিয়ে করার ইঙ্গিত দিয়েছেন। বৃদ্ধ বয়সের সঙ্গী হিসেবে তিনি পঞ্চম স্ত্রী গ্রহণ করতে পারেন বলে জানিয়েছেন। গতকাল বুধবার দেশটির দৈনিক দ্য স্টার জানায়, গত মঙ্গলবার ডারবান ভ্রমণকালে প্রেসিডেন্ট জুমা বলেন, ‘যদিও আমার অনেকগুলো বউ আছে, তবু আমার শেষ বিয়েটি করা এখনো বাকি।’ এ পর্যন্ত ছয়টি বিয়ে করা প্রেসিডেন্ট জুমার বর্তমানে চারজন স্ত্রী রয়েছেন। এএফপি