প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দক্ষিণ-পূর্ব আফ্রিকার দ্বীপদেশ মাদাগাস্কারে স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এক সঙ্গীতানুষ্ঠানে বোমা বিস্ফোরণে দুজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। স্থানীয় সময় রোববার রাতে রাজধানী আনতানানারিভোর মাহামাসিনা স্টেডিয়ামে এ ঘটনা ঘটে। প্রেসিডেন্ট হেরি রাজাওনারিমামপিয়ানিনা এ ঘটনাকে ‘অগ্রহণযোগ্য সন্ত্রাসী কাজ’ বলে আখ্যা দিয়েছেন। হাসপাতালে চিকিৎসাধীন ৭২ জনকে দেখতে গিয়ে এ কথা বলেন তিনি। পুলিশ বলেছে, ওই হামলায় সম্ভবত একটি গ্রেনেড ব্যবহার করা হয়েছিল। ২০১৪ সালের জানুয়ারিতে প্রেসিডেন্ট রাজাওনারিমামপিয়ানিনার অভিষেকের পরও এক সঙ্গীতানুষ্ঠানে একই ধরনের হামলায় একটি শিশু প্রাণ হারিয়েছিল।
রয়টার্স