সম্মেলন বাতিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দক্ষিণ আফ্রিকার কেপটাউনে অনুষ্ঠেয় নোবেল বিজয়ীদের বৈশ্বিক সম্মেলন বাতিল করা হয়েছে। শান্তিতে নোবেল বিজয়ী জোডি উইলিয়ামস ভারতের ধর্মশালা শহরে গতকাল সাংবাদিকদের এ খবর দেন। অন্য কোনো দেশে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। দক্ষিণ আফ্রিকা তিব্বতিদের আধ্যাত্মিক নেতা দালাই লামাকে ভিসা দিতে রাজি না হওয়ায় ছয়জন নোবেল বিজয়ীর পক্ষে এ ঘোষণা দেওয়া হয়। ১৩-১৫ অক্টোবর এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে সম্মেলনের আয়োজক ইতালির রোমভিত্তিক নোবেল সামিট অর্গানাইজেশনের পক্ষ থেকে কোনো ঘোষণা এখন পর্যন্ত দেওয়া হয়নি। এএফপি