সহিংসতাকবলিত বুরুন্ডিতে পুলিশ পাঠাবে জাতিসংঘ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সহিংসতার কারণে পূর্ব আফ্রিকার দেশ বুরুন্ডিতে পুলিশ বাহিনী পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে জাতিসংঘ। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক বৈঠকে দেশটিতে ২২৮ জন পুলিশ সদস্য পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিশ্বসংস্থার পাঠানো পুলিশ সদস্যরা বুরুন্ডির নিরাপত্তা ও মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন। নিরাপত্তা পরিষদের অধিকাংশ সদস্যের ভোটে এই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে পরিষদের ১৫ সদস্যদের মধ্যে চীনসহ ৪টি দেশ ভোটদানে বিরত থাকে।
পিয়েরে এনকুরুনজিজা বুরুন্ডির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর সেখানে নতুন করে সৃষ্ট সহিংসতায় কমপক্ষে ৪৫০ জনের প্রাণহানি হয়েছে। হাজারো মানুষ আহত হয়েছেন। বসতবাড়ি ছেড়ে পালিয়েছেন আড়াই লাখের বেশি মানুষ।
গত বছরের এপ্রিল মাসে পিয়েরে এনকুরুনজিজা তৃতীয় মেয়াদে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেওয়ার পর থেকেই বুরুন্ডিতে অস্থিরতা ও সহিংসতা শুরু হয়।