সাংবাদিকের সাজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোমালিয়ার জঙ্গিগোষ্ঠী আল-শাবাবের সাংবাদিক হাসান হানাফির মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন দেশটির এক সামরিক আদালত। সাবেক এই সাংবাদিক পাঁচজন সাংবাদিককে হত্যায় আল-শাবাবকে সহায়তা করেছিলেন।  প্রথমে তিনি আল-শাবাবের এক বেতার কেন্দ্রে কাজ করতেন, পরে এর সশস্ত্র শাখায় যোগ দেন। আল-শাবাবের হয়ে কাজ করার সময় হানাফি সাংবাদিকদের ডেকে জঙ্গি দলটিতে ভিড়তে বলতেন, অন্যথায় মৃত্যুর হুমকি দিতেন। একপর্যায়ে কেনিয়ায় পালিয়ে গেলে পুলিশ ২০১৪ সালে তাঁকে গ্রেপ্তার করে এবং সোমালিয়ায় ফেরত পাঠায়।

বিবিসি