সাবেক প্রেসিডেন্ট বুজিজের বিরুদ্ধে অভ্যুত্থান–চেষ্টার অভিযোগ

রাজধানী বাঙ্গুইয়ের একটি দৃশ্যরয়টার্সের ফাইল ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাবেক প্রেসিডেন্ট ফ্রাঙ্কয়েজ বুজিজ
ছবি: এএফপি

মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রের সাবেক প্রেসিডেন্ট ফ্রাঙ্কয়েজ বুজিজের বিরুদ্ধে অভ্যুত্থান ষড়যন্ত্রের অভিযোগ এনেছে দেশটির কর্তৃপক্ষ। সরকারের বিরুদ্ধে বিদ্রোহী গোষ্ঠীগুলোর একটি জোট নিজেদের তৎপরতা বাড়ানোর মধ্যে গত শনিবার এ অভিযোগে অভিযুক্ত করা হয় তাঁকে।

এদিকে মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে ২৭ ডিসেম্বর সাধারণ নির্বাচন অনুষ্ঠানকে সামনে রেখে রাজনৈতিক উত্তেজনা ও সহিংসতা বেড়েছে। রয়টার্সের খবর।

এক বিবৃতিতে সরকার বলেছে, সর্বোচ্চ আদালত আগামী নির্বাচনে সাবেক প্রেসিডেন্ট বুজিজের প্রার্থিতা বাতিল করে দেওয়ার পর নিজ পরিবারের সদস্য ও সশস্ত্র গোষ্ঠীগুলোর সদস্যদের সঙ্গে রাজধানী বাঙ্গুইয়ের কাছে দুটি শহরে হামলার পরিকল্পনা করেছিলেন তিনি।

২০১৩ সালে প্রধানত মুসলিম সেলেকা বিদ্রোহী গোষ্ঠীর তৎপরতায় শাসনক্ষমতা থেকে উৎখাত হন বুজিজ। এ ঘটনায় খ্রিষ্টান বিদ্রোহী গোষ্ঠীগুলো প্রতিশোধমূলক কর্মকাণ্ড শুরু করলে আফ্রিকার দেশটিতে গৃহযুদ্ধ বাধে। পরে ২০১৪ সালে দেশটিতে ১২ হাজার ৮০০–এর বেশি জাতিসংঘ শান্তিরক্ষী মোতায়েন করা হয়।

সরকারের মুখপাত্র অ্যাঙ্গে ম্যাক্সিম কাজাগুই রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে প্রকাশ করা এক বিবৃতিতে বলেন, পরিকল্পনা অনুযায়ী বুজিজ বোসেমবেল শহরে তাঁর সমর্থকদের সমাবেশ ঘটান। এটা এক প্রকাশ্য অভ্যুত্থান–চেষ্টা।

খবরে বলা হয়, আদালতের আদেশ বুজিজ আগেই মেনে নিয়েছেন। এখন বুজিজের বিরুদ্ধে করা ওই অভিযোগের বিষয়ে তাঁর কোনো মন্তব্য জানা যায়নি। আর রাজনৈতিক উত্তেজনা বেড়ে যাওয়ায় মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে সেনা মোতায়েন করছে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন। দেশটির বিভিন্ন সড়ক ও রাজধানীর কাছের কয়েকটি শহর নিজেদের দখলে নিয়েছে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলো। এ অবস্থায় নির্বাচন আয়োজন হুমকিতে পড়েছে।

মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে নিযুক্ত জাতিসংঘ শান্তিরক্ষা মিশন গত শুক্রবার এক বিবৃতিতে বলেছে, সাধারণ মানুষের জানমালের সুরক্ষা এবং নির্বাচন নির্বিঘ্ন করতে তারা রাজধানী ও আরও কয়েকটি শহরে তাদের সেনা মোতায়েন করেছে।

নির্বাচনে পুনঃ প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান প্রেসিডেন্ট ফাউস্টিন–আর্চেঞ্জ তোয়াদের। রাজনৈতিক অস্থিরতা বন্ধ করে দেশে স্থিতিশীলতা প্রতিষ্ঠায় হিমশিম খাচ্ছেন তিনি।

২০১৩ সালে প্রধানত মুসলিম সেলেকা বিদ্রোহী গোষ্ঠীর তৎপরতায় শাসনক্ষমতা থেকে উৎখাত হন বুজিজ। এ ঘটনায় খ্রিষ্টান বিদ্রোহী গোষ্ঠীগুলো প্রতিশোধমূলক কর্মকাণ্ড শুরু করলে আফ্রিকার দেশটিতে গৃহযুদ্ধ বাধে। পরে ২০১৪ সালে দেশটিতে ১২ হাজার ৮০০–এর বেশি জাতিসংঘ শান্তিরক্ষী মোতায়েন করা হয়।

শুক্রবার পৃথক এক বিবৃতিতে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে সহিংসতা, ভুয়া তথ্য, বিদ্বেষী বক্তব্য, বিবৃতি ও উসকানি বেড়ে যাওয়ার নিন্দা জানিয়েছেন।