প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক চাপের মুখে অবশেষে শান্তি ও ক্ষমতা ভাগাভাগির চুক্তিতে স্বাক্ষর করতে সম্মত হয়েছেন দক্ষিণ সুদানের প্রেসিডেন্ট সালভা কির। আজ বুধবার দেশটির রাজধানী জোবায় এক সম্মেলনে চুক্তিতে স্বাক্ষর করবেন তিনি। সম্মেলনে কেনিয়া, উগান্ডা ও সুদানের প্রেসিডেন্ট এবং ইথিওপিয়ার প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন। এর আগে দক্ষিণ সুদানের বিদ্রোহী নেতা রিক মাচার গত সোমবার চুক্তিতে স্বাক্ষর করেছেন। এক বছরের বেশি সময় ধরে ক্ষমতা ভাগাভাগি নিয়ে সালভা ও রিক মাচারের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে। এ নিয়ে দেশটিতে গৃহযুদ্ধের সৃষ্টি হয়। মারা যায় লক্ষাধিক মানুষ।
এএফপি