সিনাইয়ে জঙ্গি হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরের সিনাইতে গত বৃহস্পতিবার পুলিশ ও সেনা লক্ষ্যবস্তুর ওপর জঙ্গিদের উপর্যুপরি রকেট হামলা ও গাড়িবোমা বিস্ফোরণে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের বেশির ভাগই সেনাসদস্য। এ হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) প্রতি আনুগত্য প্রকাশ করা জঙ্গি সংগঠন আনসার বাইত আল-মাকদিস। উত্তর সিনাই প্রদেশের রাজধানী এল-আরিশ শহরে বৃহস্পতিবার সমন্বিতভাবে কয়েকটি থানা, একটি সামরিক ঘাঁটি ও সেনা ব্যবস্থাপনার একটি হোটেলে রকেট হামলা চালায় জঙ্গিরা।
এএফপি