প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিসরের পার্লামেন্ট নির্বাচনের প্রথম ধাপে প্রেসিডেন্ট ও সাবেক সেনাপ্রধান আবদেল ফাতাহ আল-সিসির অনুগত রাজনৈতিক জোট ৬০ আসনের সবগুলোতেই জয়ের পথে আছে। দেশটির বৃহত্তম রাজনৈতিক সংগঠন মুসলিম ব্রাদারহুড নিষিদ্ধ থাকায় ও অন্য বিরোধী দলগুলো অংশ না নেওয়ায় কার্যত একতরফা ও প্রতিদ্বন্দ্বিতাহীন হচ্ছে এ নির্বাচন। নির্বাচনী কর্তৃপক্ষ জানিয়েছে, গত রবি ও সোমবার দুই দিনে ২৬ দশমিক ৫৬ শতাংশ ভোট পড়েছে, যা ২০১১-১২ সালের পার্লামেন্ট নির্বাচনের তুলনায় অনেক কম। ওই নির্বাচনে মুসলিম ব্রাদারহুড জয়লাভ করেছিল। দেশটির প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত করা সিসি দাবি করেছেন, এই পার্লামেন্ট নির্বাচন মিসরের গণতন্ত্রায়ণের পথে শেষ পদক্ষেপ।
টাইমস অব ইন্ডিয়া