সুদানে সাংবাদিকসহ নিহত ১১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুদ্ধপীড়িত দক্ষিণ সুদানের বাহার আল গজল প্রদেশের একটি প্রত্যন্ত এলাকায় অতর্কিত হামলায় নিহত হয়েছেন চার সাংবাদিকসহ ১১ জন। দেশটির নিরপেক্ষ বেতার কেন্দ্র রেডিও তামাজুজ গতকাল সোমবার এ খবর দিয়েছে। খবর এএফপির।
প্রদেশের গভর্নর রিজিক জাকারিয়া হাসানের উদ্ধৃতি দিয়ে খবরে বলা হয়, রাষ্ট্রীয় গণমাধ্যমের সাংবাদিক ও স্থানীয় কর্মকর্তাদের বহনকারী একটি গাড়িবহর প্রদেশের রাজা এলাকায় অতর্কিত হামলার শিকার হয়। এতে ওই ১১ জন নিহত হন। নিহত চার সাংবাদিক সাউথ সুদান টিভিতে কর্মরত ছিলেন। শেষ খবর পাওয়া পর্যন্ত এই হামলার দায় কেউ স্বীকার করেনি।