সোমালিয়ায় শান্তিরক্ষী ঘাঁটিতে হামলা, নিহত ৮
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে আফ্রিকান ইউনিয়নের শান্তিরক্ষী ঘাঁটিতে আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত আটজন নিহত হয়েছে বলে এএফপি খবরে জানানো হয়।
রয়টার্স জানায়, জঙ্গিগোষ্ঠী আল-শাবাব এই হামলার দায় স্বীকার করেছে। তারা জানায়, এই হামলায় ১২ জনের বেশি নিহত হয়েছে। এই গোষ্ঠী পশ্চিমা দেশগুলোর সমর্থিত সোমালি সরকারকে সরাতে অনেক দিন ধরে চেষ্টা করে যাচ্ছে।