স্ত্রীর হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের বিভিন্ন পদে রদবদল না করলে প্রেসিডেন্ট স্বামীর পাশে আর নয়। নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারির স্ত্রী আইশা বুহারি এ হুমকি দিয়েছেন। তিনি বিবিসির সঙ্গে এক সাক্ষাৎকারে বলেছেন, পরিস্থিতি অপরিবর্তিত থাকলে আগামী নির্বাচনে তিনি বুহারিকে সমর্থন নাও দিতে পারেন। আইশার অভিযোগ, প্রেসিডেন্ট শীর্ষ সরকারি কর্মকর্তাদের চেনেন না। সরকার ছিনতাই হয়ে গেছে। গুটি কয়েক লোক বিভিন্ন পদে প্রেসিডেন্টকে দিয়ে নিয়োগ করিয়ে নিচ্ছেন। বুহারি গত বছর সরকারের দুর্নীতি ও স্বজনপ্রীতি মোকাবিলার প্রতিশ্রুতি দিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন।