স্বেচ্ছামৃত্যু চান ডেসমন্ড টুটু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী নেতা ও ধর্মযাজক ডেসমন্ড টুটু স্বেচ্ছামৃত্যু চান। নিজের ৮৫তম জন্মদিনে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন পোস্ট পত্রিকায় প্রকাশিত এক লেখায় শান্তিতে নোবেল বিজয়ী এই ধর্মযাজক বলেন, ‘যেকোনো মূল্যে বেঁচে থাকার’ পক্ষপাতী তিনি নন। তিনি বলেন, ‘আমি আশা করব, আমার ব্যাপারে সহানুভূতি ও সমবেদনার দৃষ্টিতে দেখা হবে এবং জীবনে পরবর্তী পর্বের যাত্রা শুরু করার জন্য আমার পছন্দকে অগ্রাধিকার দেওয়া হবে।’ তিনি বলেন, ‘যাঁরা জীবনের শেষ পর্যায়ে এসে কষ্ট ভোগ করছেন, স্বেচ্ছামৃত্যু তাঁদের জন্য অপরিমেয় স্বস্তির কারণ হতে পারে।’ কয়েক মাস ধরে টুটুর শারীরিক অবস্থার অবনতি হয়েছে, কয়েকবার ভর্তি হতে হয়েছে হাসপাতালে।
বিবিসি