প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আফ্রিকার দেশ বুরুন্ডির রাজধানী বুজুম্বুরাতে গতকাল শনিবার সকালে অন্তত ৩৯টি লাশ ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়। সাম্প্রতিক মাসগুলোতে সরকারবিরোধী বিক্ষোভের কেন্দ্রবিন্দু নায়াকাবিগাতেই পড়ে থাকতে দেখা যায় ২০টি লাশ। অনেককেই হত্যা করা হয়েছে গলা কেটে। ধারণা করা হচ্ছে, শুক্রবার রাতে এ হত্যাকাণ্ড হয়েছে। আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা একে ‘হত্যাযজ্ঞ’ বলে উল্লেখ করে অভিযোগ করে, পরিবারের যুবক বয়সীদের এভাবে হত্যা করা হয়েছে। এদিকে, সেনাবাহিনী বলছে, ১২ জন বন্দুকধারীকে হত্যা এবং ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে শুক্রবার সকালে দেশটির রাজধানীর তিনটি সামরিক স্থাপনায় সমন্বিত সশস্ত্র হামলা হয়। মে মাসে বুরুন্ডিতে সেনা অভ্যুত্থানের চেষ্টা ব্যর্থ হয়।
এএফপি