হত্যাপ্রচেষ্টা ব্যর্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবদুল্লাহ আল-থানি
আবদুল্লাহ আল-থানি

লিবিয়ার আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত সরকারের প্রধানমন্ত্রী আবদুল্লাহ আল-থানি এক হত্যাপ্রচেষ্টা থেকে রক্ষা পেয়েছেন। গত মঙ্গলবার তবরুক শহরে পার্লামেন্ট অধিবেশন থেকে ফেরার পথে তাঁর গাড়ি লক্ষ্য করে গুলি করা হয়। তবে প্রধানমন্ত্রী অক্ষত রয়েছেন। হামলায় আল-থানির একজন দেহরক্ষী আহত হয়েছেন। লিবিয়ায় মুয়াম্মার গাদ্দাফিকে উৎখাত ও হত্যা করার পর থেকে রক্তক্ষয়ী উপদলীয় সংঘাত চলছে। ইসলামপন্থী মিলিশিয়াদের জোট গত বছর রাজধানী ত্রিপোলির নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে দুটি সরকার রয়েছে। এএফপি