প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তিউনিসিয়ার রাজধানী তিউনিসের বিখ্যাত বারদো জাদুঘরে জঙ্গি হামলার সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহভাজন ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রী নাজিম ঘারসাল্লি এ কথা জানান। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের মধ্যে একজন নারীও রয়েছেন বলে জানান তিনি। তারা সবাই তিউনিসিয়ার নাগরিক। মন্ত্রী বলেন, সন্দেহভাজন আরও একজন তিউনিসীয়, দুজন মরক্কোর নাগরিক এবং একজন আলজেরিয়ার নাগরিক এখনো পলাতক। ১৮ মার্চ দিনদুপুরে বারদো জাদুঘরে দুই বন্দুকধারীর হামলায় ২০ জন বিদেশি পর্যটকসহ কমপক্ষে ২১ জন নিহত হয়। ইসলামিক স্টেট (আইএস) এই হামলার দায়িত্ব স্বীকার করে। তবে স্বরাষ্ট্রমন্ত্রী ঘারসাল্লির দাবি, আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট ওকবা ইবনে নাফা ব্রিগেড এই হামলা চালিয়েছে।
এএফপি