হামলায় নিহত ১৪০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইথিওপিয়ায় বন্দুকধারীদের হামলায় ১৪০ জন নিহত হয়েছেন। এ ছাড়া অন্তত ৩৯ শিশুকে অপহরণ করা হয়েছে। দক্ষিণ সুদানের সঙ্গে সীমান্তবর্তী গামবেলা প্রদেশে এ হামলার ঘটনা ঘটে। এর পরপরই নিরাপত্তা বাহিনীর অভিযানে বন্দুকধারীদের অন্তত ৬০ জন নিহত হয়। ইথিওপিয়ার যোগাযোগমন্ত্রী গেতাচ রেদা বলেছেন, দক্ষিণ সুদানের মার্ল গোত্রের একদল বন্দুকধারী এ হামলা চালিয়েছে। ২০১৩ সালে দক্ষিণ সুদানের প্রেসিডেন্ট সালভা কির তাঁর সহকারী রিয়েক মাচারকে বরখাস্ত করলে দেশটিতে সংঘাতের সূচনা ঘটে। প্রাণ বাঁচাতে এরপর থেকে লক্ষাধিক দক্ষিণ সুদানি শরণার্থী প্রতিবেশী ইথিওপিয়ায় আশ্রয় নিয়েছে। গামবেলা প্রদেশে এর আগেও সংঘাতের ঘটনা ঘটেছে। স্থানীয় বিভিন্ন গোত্র ও দক্ষিণ সুদানের পদচ্যুত ভাইস প্রেসিডেন্ট রিয়েক মাচারের গোত্রের মধ্যে এসব সংঘাতের ঘটনা ঘটে।
বিবিসি