হামলায় নিহত ১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোমালিয়ার রাজধানী মোগাদিসুর একটি হোটেলে আল-শাবাব জঙ্গিদের হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। গতকাল শনিবার এ হামলার ঘটনা ঘটে। দেশটির পুলিশ কর্মকর্তা মেজর আলী মোহাম্মদ বলেছেন, নিহত ব্যক্তিদের মধ্যে হোটেলের নিরাপত্তারক্ষী, বেসামরিক লোক ও কয়েকজন হামলাকারী জঙ্গি রয়েছেন। তিনি বলেন, ‘হামলার পর জঙ্গিরা হোটেলের লোকজনকে জিম্মি করেছিল। হোটেলটির ভেতর আমরা এখনো চিরুনি অভিযান চালাচ্ছি।’