হোটেলে হামলায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোমালিয়ার রাজধানী মোগাদিসুর একটি হোটেলে গত রোববার আত্মঘাতী বোমা হামলা চালিয়েছে জঙ্গিগোষ্ঠী আল-শাবাব। হামলায় অন্তত ১৩ জনের প্রাণহানি হয়েছে। দেশটির নিরাপত্তা কর্মকর্তারা গতকাল সোমবার এ খবর দিয়েছে। সোমালি সরকারের নিরাপত্তা কর্মকর্তা আহমেদ আলী বলেন, ‘এই ধ্বংসযজ্ঞ ছিল বিরাট। এখন পর্যন্ত ১৩ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে। তাঁদের সবাই নিরপরাধ বেসামরিক লোক।’ জাজিরা প্যালেস নামের যে হোটেলে হামলা চালানো হয়েছে, সেখানে চীন, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের কূটনৈতিক মিশনের কার্যালয় রয়েছে। বেইজিং গতকাল জানায়, নিহত ব্যক্তিদের মধ্যে দূতাবাসের একজন কর্মীও রয়েছেন।
এএফপির