১০ জনকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ার রাজধানী ত্রিপোলির নিয়ন্ত্রণে থাকা স্বঘোষিত সরকারের অনুগত ১০ যোদ্ধাকে হত্যা করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) অনুগত জঙ্গিরা। দেশটির প্রয়াত সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফির জন্মভূমি সিরতে শহরের কাছে গত বুধবার এ ঘটনা ঘটে। স্থানীয় ইসলামপন্থী জঙ্গিরা আইএসের প্রতি আনুগত্য প্রকাশের পর থেকে দেশের পূর্বাঞ্চলেই তৎপরতা চালিয়ে আসছিল। ওই এলাকায় থেকেই বর্তমানে কাজ চালিয়ে যাচ্ছে দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার। তবে সাম্প্রতিক সপ্তাহগুলোয় ওই জঙ্গিরা পশ্চিম দিকে অগ্রসর হয়ে মধ্যাঞ্চলীয় শহর সিরতে দখলের চেষ্টা করছে। এরই মধ্যে কিছু সরকারি ভবন, একটি হাসপাতাল ও একটি বিশ্ববিদ্যালয় দখল করে নিয়েছে তারা। এতে করে ত্রিপোলিভিত্তিক সরকারের জন্য বড় হুমকি তৈরি হয়েছে।

রয়টার্স