১৭৮ জনকে উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাইজেরিয়ার জঙ্গি গোষ্ঠী বোকো হারামের হাত থেকে ১৭৮ জন বন্দীকে গত রোববার উদ্ধার করেছে দেশটির সেনাবাহিনী। উদ্ধার করা ব্যক্তিদের মধ্যে শতাধিক শিশু রয়েছে। এ ছাড়া নারী আছেন অন্তত ৬৭ জন। উত্তর-পূর্ব নাইজেরিয়ার সবচেয়ে বড় শহর মেইদুগুরি থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরের একটি এলাকায় সেনাবাহিনী অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে। সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল তুকুর গুসাউ এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন। বিবৃতিতে আরও বলা হয়, অভিযান চলাকালে বোকো হারামের এক কমান্ডারকে আটক করা হয়।
এএফপি